ফিচার বিনোদন

রাশমিকা কঠিন সময়ে কীভাবে নিজেকে সামলান

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা, যিনি একের পর এক হিট সিনেমার মাধ্যমে প্যান-ইন্ডিয়ান তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সম্প্রতি তার জীবনের কঠিন সময়ের গল্প প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফ্যানের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, কীভাবে তিনি জীবনের সবচেয়ে নিচু পর্যায় থেকে ঘুরে দাঁড়িয়েছেন।

এক ফ্যান তার সাবেক টুইটার অ্যাকাউন্টে জিজ্ঞাসা করেন, “জীবনের সবচেয়ে খারাপ সময়ে, যখন সবকিছু ভুল হচ্ছে এবং বাঁচার ইচ্ছাও হারিয়ে যাচ্ছে, তখন কীভাবে নিজেকে সামলান?” এর উত্তরে রাশমিকা আবেগঘন বার্তায় লেখেন, “আমিও একসময় জীবনের খুব নিচে ছিলাম। অনেক বঞ্চনা সহ্য করেছি। তবে আমি শুধু নিঃশ্বাস নিয়েছি, নিজের চারপাশে বিশ্বাসী মানুষ রেখেছি এবং বিশ্বাস রেখেছি যে এই দিনটাও পেরিয়ে যাবে। প্রতিদিন একইভাবে সামলে নিন। একদিন দেখবেন, আপনি অনেক ভালো অনুভব করছেন। তখন নিজের ওপর গর্ব হবে যে এই কঠিন সময় পেরিয়েছেন।”

রাশমিকার এই প্রেরণাদায়ী বার্তা তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার জীবনের সংগ্রাম এবং সাফল্যের গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। অভিনয় ক্যারিয়ারে রাশমিকা ‘পুষ্পা: দ্য রাইজ’ সহ একাধিক হিট সিনেমার মাধ্যমে নিজেকে ভারতের শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

আগামী দিনে রাশমিকাকে দেখা যাবে ধানুশ এবং নাগার্জুনা আক্কিনেনির সঙ্গে ‘কুবেরা’ সিনেমায়। এই সিনেমাটি তার ক্যারিয়ারের আরেকটি মাইলফলক হতে চলেছে বলে মনে করছেন ভক্তরা।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার