জাতীয় ফিচার

রানি এলিজাবেথের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ

ঘোষণার ৩ ঘণ্টা আগেই মারা যান রানি এলিজাবেথ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শুক্রবার, কাল শনিবার ও রোববার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া জানিয়েছেন, আজ শুক্রবার, কাল শনিবার ও আগামী রোববার দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর রানি এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে তাঁর সমস্যা হচ্ছিল।

গত মঙ্গলবার লিজ ট্রাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেতে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে রানির কাছে যান। ব্রিটিশ রাজতন্ত্রের প্রথা ভেঙে এটা করা হয়। সাধারণত রানি লন্ডনে থাকেন, সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন হবু প্রধানমন্ত্রীরা।

রিপোর্টার

About Author

1 Comment

  1. ব্রিটেনের নতুন রাজা হলেন প্রিন্স চার্লস - tathyasan

    September 9, 2022

    […] মায়ের মৃত্যুর প… ঘণ্টা বা কমবেশি কিছু সময়ের মধ্যে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে চার্লস আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষিত হবেন। […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র