রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ বৃহস্পতিবার যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আগামী বৃহস্পতিবার যুক্তরাজ্য যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
মঙ্গলবার বিকেলে ব্রিটিশ হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান একথা জানান।
এর আগে, সকালে ব্রিটিশ হাইকমিশনের শোক বার্তায় স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে প্রয়াত রানির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শোক বইয়ে স্বাক্ষর করেন।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী যোগ দিতে পারেন রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় : পররাষ্ট্রসচিব
লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর রানি এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে তাঁর সমস্যা হচ্ছিল।
আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হবে।






এডিনবরা থেকে রানির মরদেহ বাকিংহাম প্যালেসে - tathyasangjog
September 13, 2022[…] […]
বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - tathyasangjog
September 13, 2022[…] […]