২৪ ডেঙ্গুতে দুজনের মৃত্যু, আক্রান্ত ৩৫৩
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৩৫৩ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২১৩ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে ২৩৮ জনই ঢাকার বাসিন্দা। এ সময় ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১১৫ জন।
আরও পড়ুনঃ প্রতিদিন অতিরিক্ত ১৮২ কোটি টাকা বাস ভাড়া গুনছে যাত্রীরা
বর্তমানে দেশের ১ হাজার ২১৩ জন ডেঙ্গু রোগীর ৮৯৫ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন ৩১৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৪৪৮ জন। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৩৭ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন জেলায় মোট রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯১১ জন।





