ভাইরাল জগত

রাজশাহীর রাস্তায় অস্ত্র হাতে নৃত্য

রাজশাহীর রাস্তায় প্রকাশ্যে অস্ত্র হাতে নৃত্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বনগ্রাম গাংপাড়া এলাকায় ধারণ করা। গাংপাড়া ও মালদা কলোনির কিছু কিশোর ভিডিওটি ধারণ করে। এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।

মঙ্গলবার বিকেল থেকে ১৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, চাইনিজ কুড়াল, ধারালো ছুরি ও রামদা হাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা নাচানাচি করছেন। ঢাকের তালে তালে নাচছেন তারা।

এ বিষয়ে রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ভিডিওটা ৫-৬ মাস আগের। তাদের দুই পক্ষের মধ্যে বিরোধ হওয়ায় এখন ভিডিওটি ফেসবুকে তাদের কেউ দিয়েছে। আমরা তাদের চিহ্নিত করে ধরার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, দেখে মনে হচ্ছে এগুলো আসল অস্ত্র। আমরা মাত্র বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি।

আরও পড়ুনঃ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে: সিইসি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

স্বামী বিএনপির সমর্থক হওয়ায় ২০ বছরের সংসারের ইতি টানলেন গৃহবধু
ভাইরাল জগত

স্বামী বিএনপির সমর্থক হওয়ায় ২০ বছরের সংসারের ইতি টানলেন গৃহবধু

সাভারে স্বামী বিএনপির সমর্থন করায় স্বামী ফরহাদ মিয়ার (৫৫) বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্ত্রী মোছা. রহিমা বেগম (৪৩)
ভাইরাল জগত

মসজিদে আকদ করলেন টেন মিনিট স্কুলের আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ

আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধলেন দেশের সবচেয়ে বড় শিক্ষাভিত্তিক অনলাইন প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের