রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে।
আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি ৩ হাজার ৩২৯ পিস ইয়াবা, ৫৮.৫ গ্রাম হেরোইন, ১৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন করা হয়েছে।
আরও পড়ুনঃ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা





