জাতীয় ফিচার

“রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য বাজেট করা হয়েছে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলে সীমান্তে হত্যা বেশি হয়েছে। কালোটাকা সাদা খালেদা জিয়াও করেছেন। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য বাজেট করা হয়েছে। অন্ধকার কবর থেকে আলোর পথ দেখিয়েছেন শেখ হাসিনা।

আজ রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে সীমান্তে হত্যা বেশি হয়েছে। কালোটাকা সাদা খালেদা জিয়াও করেছেন। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য বাজেট করা হয়েছে। অন্ধকার কবর থেকে আলোর পথ দেখিয়েছেন শেখ হাসিনা। বিএনপির দলীয় নেতাদের বিচার করার সাহস ছিল না। আওয়ামী লীগ করেছে। আজিজ-বেনজীররা দুর্নীতি করে ছাড় পাবে না। তারা আওয়ামী লীগের কেউ না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন হাসি পায়। বিএনপি আওয়ামী লীগকে হুমকি দিয়ে নিজেরাই পল্টন থেকে পালিয়ে যায়। বিএনপি আন্দোলন করতে পারবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ডিবি অফিসে কোরাল মাছ দিয়ে ভাত খেয়ে কোথায় যে চলে গেলেন!

তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের আগে বিরোধী দলের আন্দোলনের সময় অফিসগুলো সরগরম ছিল। বিএনপি আন্দোলন করেছিল। তাদের আন্দোলন মানে সন্ত্রাস। অন্যদিকে আওয়ামী লীগ দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছিল। আমরা আন্দোলন ভয় পাই না। ভয় পাই আগুন সন্ত্রাস।

আরও পড়ুনঃ আগামী ১০ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র দেয়া শুরু হবে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র