স্বাস্থ্য

যৌনস্বাস্থ্যের যেসব ক্ষতি করে ধূমপান

যৌনস্বাস্থ্যের যেসব ক্ষতি করে ধূমপান

যৌন উত্তেজনার সময়ে লিঙ্গের দৃঢ়তার কারণ হল পুরুষাঙ্গে রক্তসঞ্চালন। ধূমপান রক্তসঞ্চালন কমায়, যার ফলে পুরুষদের ক্ষেত্রে ডেকে আনতে পারে লিঙ্গ শিথিলতার মতো সমস্যা। এমনকি, দীর্ঘ দিন ধূমপান করলে স্থায়ী ভাবে কমে যেতে পারে লিঙ্গের দৈর্ঘ্য।

এই রোগ যেমন স্ট্রোক বা হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়, তেমনই এর ফলে পুরুষাঙ্গে রক্তসঞ্চালনে ব্যাঘাত ঘটে। ফলে দৃঢ় হয় না লিঙ্গ। পাশাপাশি, নিকোটিন রক্তনালীগুলিকে সঙ্কুচিত করে। আর এই ক্ষতি যে হেতু স্থায়ী, তাই নিয়মিত ধূমপানের অভ্যাস লিঙ্গের দৈর্ঘ্য হ্রাস পাওয়ার সমস্যাও স্থায়ী।

ধূমপান যেভাবে ক্ষতি করে যৌনস্বাস্থ্যের:

বিড়ি বা সিগারেটে ‘কারসিনোজেন’ ও ‘মিউটাজেনিক’ পদার্থ থাকে, যা শুক্রাণুর ক্ষতি করে। বিভিন্ন গবেষণা অনুযায়ী, এই পদার্থগুলি জিনগত ভাবেও শুক্রাণুর ক্ষতি করে।

ধূমপানের ফলে শরীরে ক্যাডমিয়াম ও জিঙ্কের মতো ক্ষতিকর ধাতু প্রবেশ করে। এই ধাতুগুলি শুক্রাণুর স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে।

নিয়মিত ধূমপানের ফলে বীর্য উৎপাদনের সময়ে প্রদাহ দেখা দিতে পারে, ফলে শুক্রাণু দুর্বল হয়।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত ধূমপায়ীদের লিঙ্গ শিথিলতার আশঙ্কা, অধূমপায়ীদের তুলনায় দ্বিগুণ।

এছাড়াও ধূমপান পুরুষ-নারীর বন্ধ্যত্বের জন্য দায়ী বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের অভিমত, ধূমপান উভয়ের শরীরেই এমন কিছু নেতিবাচক প্রভাব ফেলে, যার ফলে বন্ধ্যত্বের আশঙ্কা বাড়ে।

ঘরে ঘরে বন্ধ্যত্বের সমস্যা বাড়ার পেছনে এছাড়াও দায়ী জীবনযাত্রায় অনিয়ম। খাদ্যাভ্যাসের জটিলতা, মাত্রাতিরিক্ত শারীরিক-মানসিক চাপ। এ সবের কারণে এ সমস্যা বাড়ছে দিন দিন।

রিপোর্টার

About Author

2 Comments

  1. মাইগ্রেনে বেশি ভোগেন নারীরা - tathyasangjog

    October 21, 2022

    […] আরও পড়ুন : যৌনস্বাস্থ্যের যেসব ক্ষতি করে ধূমপান […]

  2. ক্লান্তি, পেটের ডানদিকে ব্যথা লিভার ডিজঅর্ডারের লক্ষণ - tathyasangjog

    October 21, 2022

    […] আরও পড়ুন: যৌনস্বাস্থ্যের যেসব ক্ষতি করে ধূমপান […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

লং কোভিড
জাতীয় ফিচার স্বাস্থ্য

‘লং কোভিড’-এর লক্ষণগুলো জেনে নিন

বিশ্বব্যাপী ১৪৪ মিলিয়নেরও বেশি মানুষ ভুগছেন লং কোভিডে-এ। যার মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার
নিরামিষ হলেও আমিষে ভরপুর এই খাবারগুলো
স্বাস্থ্য

নিরামিষ হলেও আমিষে ভরপুর এই খাবারগুলো

প্রোটিন শরীরের জন্য একটি অতি প্রয়োজনীয় উপাদান। তাই একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি কেজি ওজনের বিপরীতে দৈনিক কমপক্ষে ১ গ্রাম প্রোটিন