প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক

বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে না টিকটক

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটক নিষিদ্ধ করতে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওর নেতৃত্বে একদল মার্কিন আইনপ্রণেতা গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) একটি বিল উপস্থাপন করেছেন।

বেইজিংয়ের গুপ্তচরবৃত্তিতে বাইটড্যান্স মালিকানাধীন অ্যাপটি ব্যবহৃত হতে পারে—এমন শঙ্কায় এ বিল পেশ করেছেন তারা। খবর রয়টার্সের।

এ বিষয়ে মার্কো রুবিওর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চীন-রাশিয়া নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়ার রাশ টেনে ধরতে সক্ষম হবে এ বিল। প্রতিনিধি পরিষদে বিলটি উপস্থাপন করছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক গ্যালাগার ও ডেমোক্র্যাট সদস্য রাজা কৃষ্ণমূর্তি।

খসড়া প্রস্তাবটি সমর্থন করেন ডেমোক্রেট দলের আইনপ্রণেতারাও। গত মাসে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক যৌথ নিবন্ধে এমন নতুন খসড়া প্রস্তাবের ইঙ্গিত দিয়েছিলেন সিনেটর মার্কো রুবিও ও মাইক গ্যালাহার। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্যের সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন রিপাবলিকান পার্টির গভর্নররা। গত বছর সকল সরকারি সংস্থার ডিভাইসে টিকটক নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিল মার্কিন আইনপ্রণেতারা।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান