জাতীয় ফিচার

যুক্তরাজ্যে বড় অঙ্কের জরিমানা গুনল টিকটক

বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে না টিকটক

যুক্তরাজ্যে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে ১ কোটি ২৭ লাখ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্য।

মঙ্গলবার তথ্য সুরক্ষা আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ তথ্য মন্ত্রণালয়।

যুক্তরাজ্যের তথ্য কমিশনারের কার্যালয় মঙ্গলবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে জানায়, উপাত্ত সুরক্ষা আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছে টিকটক। মা–বাবার অনুমতি ছাড়াই ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য–উপাত্ত ব্যবহার করছে অ্যাপটি। এছাড়া শিশুদের টিকটক ব্যবহার বন্ধ ও তাদের অ্যাকাউন্ট মুছে ফেলতেও যা করা প্রয়োজন, প্রতিষ্ঠানটি তা করছে না বলেও অভিযোগ ব্রিটিশ সরকারের।

উপাত্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে টিকটককে জরিমানা করার বিষয়টি জানিয়ে তথ্য কমিশনার জন এডওয়ার্ডস বলেন, ডিজিটাল জগতে শিশুদের সুরক্ষিত রাখতে যুক্তরাজ্যে বিশেষ আইন রয়েছে। কিন্তু টিকটক এ ক্ষেত্রে দেশের বিদ্যমান আইন মেনে চলছে না। জন এডওয়ার্ডস আরও বলেন, প্রতিষ্ঠানটির নিজেদের নিয়মে ব্যর্থতার জন্যই এই জরিমানা করা হয়েছে।

এর আগে ২০১৯ সালে একই অভিযোগে টিকটককে ৫৭ লাখ ডলার জরিমানা করে যুক্তরাষ্ট্র। সে সময় এটাই ছিলো টিকটককে করা সর্বোচ্চ জরিমানা।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র