“যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না”
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দেশ এখন স্বাভাবিক গতিতে এগিয়ে চলবে। এই পরিস্থিতিতে যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। নিজেদের জায়গা থেকে সবাই সতর্ক থাকবেন।
আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচন পরবর্তী পথসভায় এ মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল এবং ঢাকা- চট্টগ্রাম রেলপথ ডুয়েলগেজে রূপান্তরসহ ব্যাপক উন্নয়ন করেছেন। এসব কিছু করেছেন জনগণের জন্য। যারা নাশকতা করে তারা চায় না জনগণ এই সুবিধা ভোগ করুক।





