জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“যখন মানুষ খেয়েপরে একটু ভালো থাকবে, তখন মানবাধিকারের প্রশ্ন উঠবে”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখন মানুষ খেয়েপরে একটু ভালো থাকবে, তখন এ ধরনের (মানবাধিকার) প্রশ্ন উঠবে। তো এখানে কাদের মানবাধিকার? যারা মানবাধিকার লঙ্ঘনকারী, তাদের মানবাধিকার নিয়ে তারা (জাতিসংঘের মানবাধিকার কমিশন) চিন্তিত!

আজ শনিবার মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেছেন।

বাংলাদেশে ‘গুমের ঘটনা’ নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার কমিশন। এ বিষয়ক এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এমন অনেক অভিযোগই অনেকে দেয়। কিন্তু কেউ সেটার প্রমাণ, নাম বা কোনো কিছুই তারা দিতে পারে না। যেখানে এতগুলো নাম দেয়া হলো, তার মধ্য থেকে কয়েকটা ঘটনা সত্য হিসেবে পাওয়া গেছে। সেগুলোর সম্পর্কে ঠিকই প্রতিবেদন দেয়া হচ্ছে। প্রতিবেদন দেয়া হলো কিনা, সেটা তারা নিজেরাই তদন্ত করে দেখুক। তারা সেটা তদন্ত করে না কেন? সেটাই আমার প্রশ্ন।

তিনি বলেন, অনেক সময় বলা হচ্ছে যে কেউ নেই। পরে আবার দেখা যায় যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে; সে ঠিকই জীবিত আছে। কেউ আবার অনেক সময় নিজেরাই পালায়। ঋণ করে নিজেদেরকে আড়াল করে রাখেন। সেরকম অনেক ঘটনাই আছে। সেই ঘটনাগুলো কিন্তু খোঁজ করে বের করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, তবে হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, অগ্নিসন্ত্রাসীদের ব্যাপারে তো কোনো কথা বলে না তারা! যখন বাংলাদেশে জীবিত মানুষকে পুড়িয়ে মারা হতো, তখন তো মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়নি। অদ্ভূত একটা রিপোর্ট তৈরি করে দেয়া হলো না। সত্যতা যাচাই করে নিতে হবে। সত্যতা বের করতে হবে। বাংলাদেশ যেটা দিচ্ছে, সেটা ঠিক মতোই দিচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে যতটুকু রিপ্লাই দেয়ার, সেটা দিয়ে দিচ্ছি। কিন্তু অহেতুক মিথ্যা অপবাদ দেয়াটা কখনো গ্রহণযোগ্য না।

আরও পড়ুনঃ “মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ এ ধরনের ভিসা নিষেধাজ্ঞা দেয়ার কোনও যৌক্তিকতা নেই”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র