জাতীয় ফিচার

মিরপুর থেকে গুলশানে ভোটার হলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এখন গুলশান এলাকা থেকে ভোট দিতে পারবেন। তিনি জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তাঁর ঠিকানা মিরপুর থেকে গুলশানের বাসভবনে স্থানান্তর করে ‘ভোটার এলাকা’ পরিবর্তন করেছেন।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভোটার এলাকা স্থানান্তর হলেও আট মাস পর তা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

গুলশান থানার নির্বাচন কর্মকর্তা প্রতিভা বিশ্বাস বলেন, ‘প্রধান উপদেষ্টা মিরপুর থেকে গুলশান এলাকার ভোটার হয়েছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান-২ এলাকার ভোটার। আসন্ন নির্বাচনে তিনি গুলশান থেকে ভোট প্রদান করবেন।’

আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা শুরু হয়। এ সময় নতুন ভোটার যুক্ত করার পাশাপাশি মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া এবং ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ করা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র