মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে ফের গণহত্যার অভিযোগ
মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে চিন রাজ্যের একটি গ্রামে বেসামরিক মানুষ হত্যা এবং পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে।
আজ সোমবার চিনল্যান্ড ডিফেন্স ফোর্স (সিডিএফ) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
জান্তা বাহিনী গত কয়েক মাস ধরেই মিয়ানমারের বেশ কয়েকটি রাজ্যে বিদ্রোহীবিরোধী অভিযান চালাচ্ছে। এসব অভিযানে নিরীহ মানুষকে হত্যা, ধর্ষণ ও আটকের পর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে সেনা সদস্যদের বিরুদ্ধে। গেল কয়েক দিনে কারেন, মন, রাখাইন, সাগাইং, চিন, বাগোসহ বেশ কয়েকটি রাজ্যে সেনা সদস্যদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যাপক সংঘর্ষ হয়েছে।
সেনাদের একের পর এক অভিযানের মুখে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মিয়ানমারভিত্তিক মানবাধিকার গোষ্ঠীগুলো। তাদের দাবি, বিদ্রোহী দমনের নামে নিরীহ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে সেনারা।
আরও পড়ুনঃ কাল থেকে সরকারি অফিসে নতুন সময়সূচি





