রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন: উপজেলার বড়দরগা ইউনিয়নের হাজিপুর গ্রামের রওশন আলীর ছেলে লিমন (২৫) ও মিঠাপুকুর উপজেলার শান্তিপুর গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে রোমান (২৬)।
আজ সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলার বিশমাইল ঘোষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে বিশমাইল ঘোষপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী লিমন ও রোমান।
আরও পড়ুনঃ ১৪ বছর ধরে বিএনপি বলে আসছে সরকারের পতন ঘটাবে: তথ্যমন্ত্রী





