জাতীয়

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে দুই নারীর মৃত্যু

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

রাজশাহীর পবা উপজেলার সোনাইকান্দি এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই নারী হলেন আলম হোসেনের স্ত্রী রাশেদা বিবি (৪৫) ও সুমন হোসেনের স্ত্রী আছিয়া বেগম ওরফে আসেনুর (৫০)।

রাজশাহী মহানগর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, স্থানীয় লোকজন এবং আত্মীয়স্বজনই পদ্মা নদী থেকে লাশ দুটি উদ্ধার করেছেন। খবর পেয়ে তিনি একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। লাশ দুটি এখন রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।

এ বিষয়ে পবার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান বলেন, সোনাইকান্দি গ্রামের ১৫-২০ জন সকালে পদ্মার চরে খড় কাটতে গিয়েছিলেন। খড় নিয়ে বিকেলে তাঁরা নদী পার হয়ে আসছিলেন। তখন নৌকার তলা ভেঙে সেটি নদীতে ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতারে পাড়ে উঠতে পারলেও দুই নারী তলিয়ে যান। পরে কয়েক কিলোমিটার দূরে ভাটিতে দুজনের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুনঃ ১৪ বছর ধরে বিএনপি বলে আসছে সরকারের পতন ঘটাবে: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র