জাতীয় ফিচার

মালয়েশিয়ায় জুয়া সিন্ডিকেটের হোতা বাংলাদেশিসহ গ্রেফতার ১৫

মালয়েশিয়ায় অনলাইন জুয়া সিন্ডিকেট চালানোর দায়ে বাংলাদেশি হোতাসহ ১৫ জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গ্রেফতারদের মধ্যে ১৪ জনই বিদেশি নাগরিক।

মঙ্গলবার (২৮ মার্চ) দেশটির সেলাংগর রাজ্যের ক্লাং ও রাজধানী কুয়ালালামপুরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এরপর ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনলাইন জুয়া সিন্ডিকেটের অফিস বন্ধ করে দেয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন, সিন্ডিকেটটি একটি স্নোকার পার্লারের গোপন কক্ষে জুয়া কার্যক্রম পরিচালনা করে আসছিল। ২৫ এবং ৪০ বছর বয়সী দুই ইন্দোনেশিয়ান নারীকে গ্রেফতার করা হয়েছে। যারা জুয়া খেলার যন্ত্রপাতি পরিচালনা করতেন এবং তাদের কোনো বৈধ কাজের পাস ছিল না। যেখানে একজন ৪০ বছর বয়সী স্থানীয় ব্যক্তি ছিলেন জুয়ার তত্ত্বাবধায়ক।

বৃস্পতিবার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক সরকারি বার্তা সংস্থা বারনামাকে জানিয়েছেন, গোপন কক্ষে প্রবেশের ক্ষেত্রে গ্রাহক সিন্ডিকেটের একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হত।

এছাড়া ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরে পৃথক আরও কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ছয় বাংলাদেশি, একজন নেপালি এবং একজন ইন্দোনেশিয়ান নারীকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৪০ বছর বয়সী একজন হোতা, যিনি স্থানীয় এক নারীর প্রবাসী স্বামী। একটি ক্লিনার কোম্পানির মালিকও তিনি। তাদের কাছ থেকে ৪৬টি কম্পিউটার, ৩৭টি পাসপোর্ট এবং নগদ ১ লাখ ১৪ হাজার ৪৫০ রিঙ্গিত জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ “সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র