অন্যান্য দেশ সংযোগ ফিচার রাজনীতি

“মানুষের ভাগ্য পরিবর্তনে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে সরকার”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রথমবার সরকারে আসার পরেই আমরা যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে নজর দিয়েছিলাম। বর্তমানে ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য পরিবর্তনে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত সুধী সমাবেশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-ফার্মগেট অংশের উদ্বোধনকালে দেয়া ভাষণে এ কথা বলেন।

শেখ হাসিনা এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা প্রান্তে এক্সপ্রেসওয়ের নামফলক উন্মোচন করেন, পরে মোনাজাত করা হয়।
প্রধানমন্ত্রী প্রথম ব্যক্তি হিসেবে এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় টোল পরিশোধের পর গাড়ি নিয়ে এক্সপ্রেসওয়েটি অতিক্রম করেন।

শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানাকে কাওলা ও পুরাতন বাণিজ্য মেলা প্রান্তে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন শেষে কাওলা প্রান্তে রঙিন বেলুন উড়িয়ে দেওয়া হয়। আগামীকাল বিমানবন্দর-ফার্মগেট অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এই অংশের দৈর্ঘ্য প্রায় ১১ দশমিক ৫ কিলোমিটার। বোর্ডিংয়ের জন্য ১৫টি র‌্যাম্প রয়েছে। এর মধ্যে বনানী ও মহাখালীতে দু’টি র‌্যাম্প আপাতত বন্ধ থাকবে। এক্সপ্রেসওয়েতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হবে ঘন্টায় ৬০ কিমি।

থ্রি হুইলার, সাইকেল এবং পথচারীদের এক্সপ্রেসওয়েতে চলাচল করতে দেওয়া হবে না। মোটরবাইক এখনই চলতে পারবে না।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামাত জোট সরকারের সময় সড়ক-মহাসড়ক ছিল ১৫ হাজার ১৫১ কিলোমিটার, বর্তমানে তা ১ লাখ ২২ হাজার ৫৫২ কিলোমিটারে উন্নীত হয়েছে। এরমধ্যে একই দিনে একযোগে ‘শত সড়ক’ এবং ‘শত সেত’ু উদ্বোধনের দৃষ্টান্তও তাঁর সরকার স্থাপন করেছে বলে উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, প্রথমবার সরকারে আসার পরেই আমরা যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে নজর দিয়েছিলাম। বর্তমানে ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য পরিবর্তনে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।

তিনি বলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করে ওয়াদা রক্ষা করেছে আওয়ামী লীগ সরকার। পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি, বাংলাদেশকে দাবায়ে রাখা যায় না। মেট্রোরেল, উড়াল সড়ক উদ্বোধন করলাম। এগুলো সবই জনগণের স্বার্থে।

মূলত সার্বিক উন্নয়নের মাধ্যমে তাঁর সরকার দেশকে এগিয়ে নিযে যাচ্ছে এবং দারিদ্রের হার হ্রাস করতে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা বা নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় সাময়িক সমস্যায় পড়েছে দেশের অর্থনীতি। নাহলে তাঁর সরকার দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারতো।এজন্য আমি বলেছি, দেশে কোনো অনাবাদি জমি থাকবে না। নিজের ফসল নিজে ফলাবো। নিজের খাবার নিজে উৎপাদন করে খাবো। কারও কাছে হাত পাতবো না। জাতির পিতা বলতেন, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না।

গত ১৪ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তার মাধ্যমে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আলোর পথে যাত্রা শুরু করেছে। সেই অন্ধকার আর নেই। মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের একমাত্র লক্ষ্য। মানুষকে আলোর পথে নিয়ে যাবো আমরাই।

শুধু বর্তমান দেশের সাধারণ জনগণের ভবিষ্যত যাতে আলোকজ্জ্বল হয় সেজন্যই তাঁর সরকার ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এটা তাদের নির্বাচনী ওয়াদা ছিল এবং তারা তা পূরণ করতে পেরেছেন। আজকে যে এত উন্নয়ন তার একটাই কারণ, ২০০৯ সাল থেকে সরকারে এসে জনগণের ভোটের অধিকার রক্ষা করে তার সরকার দেশে স্থিতিশিলতা বজায় রাখতে পেরেছে।

প্রধানমন্ত্রী বলেন, অনেকেই নাকি গণতন্ত্র চোখে দেখেন না, আর গণতন্ত্র উদ্ধার করবেন।

আরও পড়ুনঃ “মূর্খদের হাতে দেশের দায়িত্ব পড়লে সে দেশের কোনো অগ্রযাত্রা হতে পারে না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার