মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৯
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৫৯ জনকে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদকবিরোধী অভিযানের সময় এক হাজার ইয়াবা, ৪৩ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, ১৯ পিস ইনজেকশন ও ১১০ বোতল দেশি মদ ও হেরোইন জব্দ করে।
১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: সারাদেশে ১০৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা





