জাতীয় ফিচার

বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল দিতে হাইকোর্টের আদেশ স্থগিত

আদর্শ প্রকাশনী

আদর্শ প্রকাশনীকে এবারের অমর একুশে বইমেলায় স্টল দিতে হাইকোর্টের আদেশ স্থগিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর আগে বাংলা একাডেমির আপত্তি তোলা তিনটি বই স্টলে না রাখার শর্তে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে গত ৮ ফেব্রুয়ারি নির্দেশ দেন হাইকোর্ট।

তিনটি বই হলো:

ফাহাম আব্দুস সালামের লেখা ‘মিডিয়োক্রিটির সন্ধানে’
জিয়া হাসানের ‘উন্নয়ন বিভ্রম’ এবং
ফয়েজ আহমদ তৈয়্যবের ‘অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা’।

আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমানের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল আবেদন করে বাংলা একাডেমি।

১৫ ফেব্রুয়ারি (বুধবার) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলা একাডেমির করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদর্শ প্রকাশনীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। বাংলা একাডেমির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আরও পড়ুন: অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র