অর্থ-বাণিজ্য

ভোক্তা পর্যায়ে এলপিজির দাম আরও বাড়ল

১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ১২৩৫ টাকা

ভোক্তা পর্যায়ে টানা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে।

আজ রোববার দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ নভেম্বর ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগে গত ২ অক্টোবর ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তারও আগে গত ৩ সেপ্টেম্বর ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এছাড়া ২ আগস্ট ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়। তবে গত জুলাই মাসে এলপিজির প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ডিসেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৪ টাকা ৪৩ পয়সা টাকা নির্ধারণ করা হয়েছে। যা নভেম্বর মাসে ছিল ৬৩ টাকা ৩৬ পয়সা, অক্টোবরে ছিল ৬২ টাকা ৫৪ পয়সা আর সেপ্টেম্বর মাসে ছিল ৫৮ টাকা ৮৭ পয়সা।

আরও পড়ুনঃ নাসুমকে চড় মেরেছেন হাথুরুসিংহে, বিসিবিকে লিগ্যাল নোটিশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক