দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার বেলা ১১টার দিকে মিজোরামের সাইরাং এলাকায় নির্মাণাধীন ওই সেতুটি ধসে পড়ে।

দুর্ঘটনার সময় সেতুটির ওপর ৪০ জন নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তাছাড়া নিহতদের জন্য দুই লাখ ও আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুনঃ ভুল করেও এই ফলের বীজ খাবেন না

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য