ভারতের বিপক্ষে জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ানডে ম্যাচে ভারতের বিরুদ্ধে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন ।
রোববার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের বীরত্বে অবিশ্বাস্য জয় পায় টাইগাররা। এই জয়ের পর জাতীয় দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, ক্রিকেট দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে। এই বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে এই আনন্দের উপলক্ষ এনে দেওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানান।
আরও পড়ুনঃ আবারও বাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম






"রোহিঙ্গাদের বিস্মৃত সংকটে পরিণত হতে দেবে না যুক্তরাষ্ট্র" - tathyasangjog
December 5, 2022[…] […]