জাতীয় ফিচার

ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত ৪০

ভারতের উত্তর প্রদেশে মহাকুম্ভ উৎসবে পদদলিত হয়ে প্রাথমিকভাবে ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, পদদলিত হওয়ার ঘটনার প্রায় ১২ ঘণ্টা পরও স্থানীয় সরকারের পক্ষ থেকে হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে পবিত্র স্নানের জন্য নদীর তীরে জড়ো হন লাখ লাখ মানুষ। প্রচণ্ড ভিড়ে সামনে এগোতে না পেরে ব্যারিকেড ভেঙে পায়ের নিচে চাপা পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভোরের আলো ফোটার আগেই লাখ লাখ ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে মহাকুম্ভ মেলার সবচেয়ে শুভ দিনটি উপলক্ষে পবিত্র স্নান করতে জড়ো হন সেখানে। এ সময় মানুষের প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলিতে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেন পূণ্যার্থীরা। সেই ভিড়ের মধ্যে চাপা পড়েন অনেকে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র