জাতীয় ফিচার

বেসরকারি প্রাথমিক শিক্ষায় ফি নীতিমালার আহ্বান উপদেষ্টার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়ের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা উচিত। বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. বিধান রঞ্জন বলেন, “কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় কোনো বাধা নেই। তবে ফি নির্ধারণে স্বেচ্ছাচারিতা রোধে নীতিমালা প্রয়োজন। পাশাপাশি, এসব প্রতিষ্ঠানের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে।”

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান শিক্ষক, উপজেলা ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং পিটিআই প্রশিক্ষকরা অংশ নেন। তারা অবকাঠামো উন্নয়ন, ক্লাসরুম আধুনিকায়ন, পাঠদানের মান বৃদ্ধি, মিল ডে প্রবর্তন, আইসিটি সুবিধা সম্প্রসারণ, বেতন-ভাতা বৃদ্ধি এবং বিনামূল্যে প্রশিক্ষণের দাবি তুলে ধরেন।

সভায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র