জাতীয়

বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডসহ সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেল, রেডিও এবং অনলাইন প্ল্যাটফর্মে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে। বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। ভাষণে দেশের বর্তমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনের রোডম্যাপ এবং সহিংসতা প্রতিরোধে জাতীয় ঐক্যের আহ্বান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এর আগে চলতি সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, বাস ও যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ককটেল নিক্ষেপ করা হয়েছে স্কুল, হাসপাতাল ও সরকারি অফিসসহ কয়েকটি প্রতিষ্ঠানে। এ কর্মসূচিকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫টি বাসে আগুন ও ৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে ২ জন আহত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত কয়েকদিনে ঢাকার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, হেলমেট ও মাস্ক পরে ভোরবেলা অথবা দিনের ব্যস্ততম সময়ে টার্গেট করা স্থানে ককটেল বিস্ফোরণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। অনেক সময় ককটেল বিস্ফোরণে অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে। দু-একটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডিএমপি ইতোমধ্যে ১৫ জনকে গ্রেফতার করেছে এবং ২০টি মামলা দায়ের করেছে। রাজধানীতে ৫০০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং চেকপোস্ট বাড়ানো হয়েছে। সরকার জনগণকে গুজবে কান না দেওয়া এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র