জাতীয়

বুকার জয় করলেন শ্রীলংকান লেখক শেহান করুনাতিলক

বুকার জয় করলেন শ্রীলংকান লেখক শেহান করুনাতিলক

শ্রীলংকার গৃহযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে রচিত অতিপ্রাকৃতিক ও বিদ্রুপাত্মক উপন্যাস ‘দ্য সেভেন মুনস অব মালি আলমিডা’ লিখে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন শ্রীলংকার লেখক শেহান করুনাতিলক ।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একজন মৃত ফটোগ্রাফার ও জুয়াড়ি মালি আলমিদা। যুদ্ধকালীন এ ফটোগ্রাফারকে হত্যা করা হয়। কিন্তু যুদ্ধ ও যুদ্ধের নৃশংসতার জন্যে কে দায়ী তা নির্ধারণে কাজ শুরু করতে তিনি আবার প্রাণ ফিরে পান এবং তার জীবদ্দশায় তোলা ছবিগুলো প্রকাশ করতে চান। এ নিয়েই আবর্তিত হয় উপন্যাসের কাহিনী।

ব্রিটেনের কুইন কনসার্ট ক্যামিলা শেহানের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে তিনি নিজেকে সম্মানিত ও গর্বিত বলে মন্তব্য করেন।

শেহান বলেন, তিনি ২০০৯ সালে শ্রীলংকার গৃহযুদ্ধ শেষে একটি ভূতের গল্প লেখার সিদ্ধান্ত নেন, যেখানে মৃতরা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে।

বুকার পুরস্কার ব্রিটেন থেকে প্রকাশিত ইংরেজী ভাষার উপন্যাসের জন্যে দেয়া হয়। এ পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। সংক্ষিপ্ত তালিকায় থাকা মনোনীত পাঁচ লেখককেও আড়াই হাজার পাউন্ড করে দেয়া হয়।\

আরও পড়ুনঃ “শেখ রাসেলের হত্যাকারিদের ইতিহাস ক্ষমা করবে না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র