খেলা ফিচার

বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড

বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের হারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্টম আসরের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলো রেকর্ড দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

আজ শুক্রবার গ্রুপ ‘বি’তে প্রথম রাউন্ডে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটে বড় ব্যবধানে হারলো ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে গ্রুপ পর্বে ৩ খেলা শেষে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো আয়ারল্যান্ড। গ্রুপ পর্বে সব ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ওয়েস্ট ইন্ডিজ। কিছুক্ষণ বাদে এই গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। ২ খেলায় এই দু’দলের পয়েন্ট সমান ২ করে। এ ম্যাচে যে দল জিতবে, তাদের পয়েন্ট হবে ৪। এই গ্রুপ থেকে সুপার টুয়েলভে আয়ারল্যান্ডের সঙ্গী হবে জিম্বাবুয়ে-স্কটল্যান্ড ম্যাচের বিজয়ী দল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতলেই সুপার টুয়েলভ এমন সমীকরন নিয়ে অস্ট্রেলিয়ার হোবার্টে বেলেরিভ ওভালে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুতেই ধ্ক্কা খায় দলটি।

এই নিয়ে দ্বিতীয়বার গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে খেলবে আয়ারল্যান্ড।এর আগে ২০০৯ সালে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে খেলেছিলো তারা।

পক্ষান্তরে এই নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুনঃ ব্যালন ডি’অর জিতলেন বেনজেমা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার