জাতীয়

রাশিয়া-ইরান সামরিক সম্পর্ক নিয়ে ইসরায়েলের উদ্বেগ

রাশিয়া-ইরান সামরিক সম্পর্ক নিয়ে ইসরায়েলের উদ্বেগ

ইউক্রেনে হামলায় রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে; এমন অভিযোগ ওঠার পর ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার লাপিদের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, লাপিদ ও দিমিত্র কুলেবারের মধ্যে ফোনালাপের সময় ইসরাইলের প্রধানমন্ত্রী ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা জানেন এবং তিনি জোরদিয়ে বলেন, ইসরাইল ইউক্রেনের জনগণের পাশে থাকবে।

বিবৃতিতে বলা হয়, তাদের ফোনালাপে প্রধানমন্ত্রী ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্কের ব্যাপারে তার গভীর উদ্বেগের কথা প্রকাশ করেন।

সোমবার কিয়েভে বোমা হামলা চালাতে ইরানের তৈরি চারটি ড্রোন ব্যবহার করায় ইউক্রেন রাশিয়াকে দায়ী করে এবং কিয়েভ জানায়, তাদের প্রতিরক্ষা বাহিনী মধ্য-সেপ্টেম্বর থেকে ইরানের ২২৩টি ড্রোন ভূপাতিত করেছে।

আরও পড়ুনঃ ব্যালন ডি’অর জিতলেন বেনজেমা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র