জাতীয় ফিচার

“বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যাহত উন্নয়নে বিপুল অর্থায়ন প্রয়োজন”

বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যাহত উন্নয়নে বিপুল অর্থায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বুধবার প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে সচিবালয়ে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কর্পোরেশন (জেবিক) এর গভর্ণর নবোমিৎসু হায়াসি’র সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জি-টু-জি ছাড়াও অর্থলগ্নীকারি প্রতিষ্ঠানসমূহকে এই খাতে বিনিয়োগে উৎসাহিত করছে সরকার। জাপানীজ কোম্পানিগুলোর বাংলাদেশে কাজ করার আগ্রহ দিন দিন বাড়ছে।

প্রতিমন্ত্রী বলেন, জেবিক চলমান ও আগত প্রকল্পসমূহে অর্থায়ন করতে পারে। এসময় প্রতিমন্ত্রী ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড রাখার বিষয়টি নিয়েও আলোচনা করেন।

জেবিকের গভর্ণর বাংলাদেশের সাথে আরও সুসম্পর্ক স্থাপনের উপর গুরুত্ব দিয়ে বলেন, সহযোগিতা বাড়াতে ও পারস্পরিক স্বার্থ সংরক্ষনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা প্রয়োজন। সার্বিকভাবে জ্বালানির ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা বাড়াতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুনঃ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র