বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা জানালেন দীপিকা
বলিপাড়ায় সম্প্রতি ছড়িয়েছে সুপারস্টার রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিচ্ছেদ হতে যাচ্ছে। বি-টাউনে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে জোরালোভাবে।
সম্প্রতি এ প্রশ্নেরই উত্তর দেন দীপিকা। রণবীরের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও আকারে ইঙ্গিতে অভিনেত্রী জানান, তারা ভালো আছেন।
দীপিকা বলেন, এক সপ্তাহের জন্য একটি মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিলেন আমার স্বামী। সদ্য বাড়ি ফিরেছেন। আমাকে দেখে ও খুশি হবে।
উল্লেখ্য, সঞ্জয় লীলা বানশালীর ‘রাম-লীলা’র সেটে দীপিকা-রণবীরের পরিচয়, তারপর বন্ধুত্ব গড়ায় প্রেমে। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ২০১৮ সালে বিয়ে করেন তারা।
এদিকে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’-এ আরও কিং খানের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। সব ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার। ‘ফাইটার’-এ হৃতিক রোশনের সঙ্গেও দেখা যাবে দীপিকাকে।
সর্বশেষ শকুন বত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’-য় অভিনয় করেন দীপিকা।
আরও পড়ুন : অশ্লীলতা ছড়িয়ে ১০৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিগো বাংলা






কুষ্টিয়ায় বাস উল্টে দুই কলেজছাত্রী নিহত - tathyasangjog
October 16, 2022[…] […]