দেশ সংযোগ ফিচার

“বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোন হেলমেট বিক্রি করা যাবে না”

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে হেলমেট তৈরি হোক কিংবা বিদেশ থেকে আমদানি করা হোক; চূড়ান্তভাবে বিএসটিআই সনদ নিয়ে তা বাজারজাত করতে হবে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে মান নিশ্চিত হয়ে হেলমেট বাজারজাত করার অনুমতি দেবে।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নে টাস্কফোর্সের সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, মোটরসাইকেল চালকরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। পরিসংখ্যানে দেখা গেছে, বাস-ট্রাক যতটা দুর্ঘটনায় পড়ে, তার চেয়ে মোটরসাইকেল বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে। যে কারণে আমরা চালক ও আরোহীর হেলমেটের মান নিশ্চিত করতে চাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টার্মিনাল ছাড়া কোনো স্থান থেকে সার্ভিস চার্জ কিংবা চাঁদা আদায় করা যাবে না। সিটি কর্পোরেশনের নির্ধারিত টার্মিনাল ছাড়া অন্য কোথাও চার্জ, টোল কিংবা ফি আদায় করা যাবে না। সিটি কর্পোরেশন যেখানে ঠিক করে দেবে, সেখান থেকেই আদায় করতে হবে। বাইরের জেলাগুলো, যেখানে সিটি কর্পোরেশন নেই, সেখানে পৌরসভা কিংবা জেলা প্রশাসকের নির্ধারণ করে দেয়া জায়গা থেকে এসব সার্ভিস চার্জ আদায় করা যাবে।

টীণী বোলেণ, মোটরসাইকেল চালকদের যেসব সিটি কর্পোরেশন সেবা দেয়, তাদের একটি নির্ধারিত জায়গা থাকবে, সেখান থেকে ছাড়া আর কোথাও থেকে কোনো ফি আদায় করা যাবে না। রাস্তাঘাটে গাড়ি থামিয়ে কোনো চাঁদা নিলে তাদের নামে নিয়মিত মামলা হবে। আর এ ব্যাপারে সিটি কর্পোরেশন মামলা করবে।

তিনি আরও বলেন, ‍‍ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলোকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটি) লাইসেন্স নিতে হবে। যারা নতুন করে ড্রাইভিং স্কুল তৈরি করবেন, তাদের এ অনুমোদন নিতে হবে। কোনো অবৈধ ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল কেউ করতে পারবেন না। এমনকি যেগুলো চালু আছে, সেগুলো বিআরটিএ পরীক্ষা করবে, এরপর সনদ পেলেই তারা কেবল প্রতিষ্ঠান চালু রাখতে পারবে।

চালকদের ডোপ টেস্টে ৯০০ টাকা ফি বেশি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এটা কমানোর জন্য একটি সুপারিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারা এটি বিবেচনা করবে। গাড়ি চালক ও কন্ট্রাকটর, সুপারভাইজার ও হেলপারদের নিয়োগপত্র দেয়ার একটি আইন করা হচ্ছে। সেটি পাস হওয়ার অপেক্ষায় আছে। নিয়োগপত্র দেয়ার বিষয়ে সড়ক পরিবহন মালিক, শ্রমিক সংগঠনকে স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় বাড়তি নিরাপত্তা কমানো হচ্ছে: পররাষ্ট্র সচিব

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার