বাসের ধাক্কায় পোশাকশ্রমিক দম্পতি নিহত
ঢাকার ধামরাইয়ে বাইসাইকেল যোগে নিজ কর্মস্থলে যাওয়ার পথে বাসের ধাক্কায় পোশাকশ্রমিক দম্পতি নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মো. ইসরাফিল হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার (২৫)। তাঁরা ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকার বাসিন্দা। দুজনই স্থানীয় শ্রীরামপুর এলাকায় শ্রীরামপুর গ্রাফিকস টেক্সটাইল নামে পোশাক কারখানায় কাজ করতেন।
এ বিষয়ে পুলিশের বরাত দিয়ে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ওই দম্পতি বাইসাইকেল যোগে নিজ কর্মস্থল গ্রাফিক্স ডিজাইন কারখানায় কাজে যাচ্ছিলেন। এসময় শ্রীরামপুর এলাকায় কারখানার সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদের সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করেছে।
আরও পড়ুনঃ জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে: প্রধানমন্ত্রী





