জাতীয় ফিচার

জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে: প্রধানমন্ত্রী

বিসিএস ক্যাডারদের প্রতি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মচারী ভাইয়েরা, আপনাদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। এবং জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। এখন থেকে অতীতে আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে।

আজ বুধবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ১২৪, ১২৫ ও ১২৬তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবক হিসেবেই নিজেদের বলতে হবে। আমি এটাই চাই যে জনগণের সেবা করে এ দেশকে এগিয়ে নিতে হবে।

পাকিস্তানের আমলের উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান আমলে একজন বাঙালিও কোনোদিন সেক্রেটারি হওয়ার সুযোগ পায়নি। অথচ জ্ঞানে সবচেয়ে উৎকর্ষ বাঙালিদের বেশি ছিল। তারপরও তারা স্থান পায়নি। কোনও জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার কেউই বাঙালি ছিল না। একজন মাত্র কর্নেল হতে পেরেছিল। তার নিচে সব পদ। সব পদ তারাই দখল করেছিল। আজ আমরা সবকিছুই হতে পারছি সেটা দেশ স্বাধীন হয়েছে বলেই। এ কথা মাথায় রেখে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যবদলে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞার কারণে প্রতিটি দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ কারণে জ্বালানির দাম বাড়ায় অস্থিরতা বেড়েছে। সেজন্য এই মুহূর্তে করণীয় কী তা আমাদের ঠিক করতে হবে। নিজেদের উৎপাদন বাড়াতে হবে। মানুষের কাজে আসবে, শুধু তেমন পরিকল্পনা নিচ্ছি আমরা।

আরও পড়ুনঃ উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৫৯ কর্মকর্তা

রিপোর্টার

About Author

3 Comments

  1. প্রতিহিংসার রাজনীতির জনক হচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের - tathyasangjog

    November 2, 2022

    […] আরও পড়ুনঃ জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে:… […]

  2. "প্রতিহিংসার রাজনীতির জনক বিএনপি" - tathyasangjog

    November 2, 2022

    […] আরও পড়ুনঃ জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে:… […]

  3. বাসের ধাক্কায় পোশাকশ্রমিক দম্পতি নিহত - tathyasangjog

    November 2, 2022

    […] আরও পড়ুনঃ জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে: … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র