“প্রতিহিংসার রাজনীতির জনক বিএনপি”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিহিংসার রাজনীতির জনক হচ্ছে বিএনপি। তাদের রাজনীতি হচ্ছে মুচলেকা দিয়ে পালানোর রাজনীতি।
আজ বুধবার রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা জানিয়ে মঙ্গলবার (১ নভেম্বর) বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। এ মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ৭৫ এর আগস্ট সাক্ষ্য দিচ্ছে কারা প্রতিহিংসার রাজনীতি করে, ২১ আগস্ট গ্রেনেড হামলা প্রমাণ করে কারা প্রতিহিংসার রাজনীতি করে। আর বিএনপির এসব প্রতিহিংসার রাজনীতির বিপরীতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রয়াসের নাম হচ্ছে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, সকল কষ্ট ভুলে উদার রাজনীতির ধারা সৃষ্টি করতে চায় বলেই পুত্র বিয়োগের শোকে সান্তনা দিতে বেগম খালেদা জিয়ার বাড়িতে ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেতাদের এমন উদারতা স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তখন কি মানবিক আচরণ করেছিলেন আপনারা?
আরও পড়ুনঃ জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে: প্রধানমন্ত্রী






পাঁচ পুলিশকে হত্যায় ইকুয়েডরে জরুরি অবস্থা জারি - tathyasangjog
November 2, 2022[…] আরও পড়ুনঃ “প্রতিহিংসার রাজনীতির জনক বিএনপি” […]
ইউক্রেন যুদ্ধ সহসাই সমাপ্ত হবে: রাশিয়ার রাষ্ট্রদূত - tathyasangjog
November 2, 2022[…] আরও পড়ুনঃ “প্রতিহিংসার রাজনীতির জনক বিএনপি” […]
শেষ মুহূর্তে ভারতের কাছে বাংলাদেশের হার - tathyasangjog
November 2, 2022[…] আরও পড়ুনঃ “প্রতিহিংসার রাজনীতির জনক বিএনপি” […]