জাতীয় ফিচার

বাণিজ্য ও গণতন্ত্রে নতুন দিগন্ত: প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের ফলপ্রসূ বৈঠক

বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন।

এই বৈঠকে বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

অধ্যাপক ইউনূস বলেন, সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি উল্লেখ করেন, ‘গত ১৬ বছর ধরে যে নির্বাচন হয়েছে, তা ছিল গণতন্ত্রের নামে প্রহসন।’ তিনি জানান, নির্বাচনের পর তিনি তাঁর পূর্বের পেশা ও কাজে ফিরে যাবেন।

প্রধান উপদেষ্টা ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় সরকারের উদ্যোগ তুলে ধরেন এবং এই বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের সহায়তা অত্যন্ত মূল্যবান হবে।

যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন বাংলাদেশের ব্যবসায়িক নিয়ম-কানুন, কাস্টমস ও রাজস্ব ব্যবস্থায় সাম্প্রতিক সংস্কারের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান পরিবহন এবং পরিচ্ছন্ন জ্বালানি খাতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়া, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব এবং প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সম্পৃক্ত করার উদ্যোগের প্রশংসা করেন তিনি।

বৈঠকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের জন্য গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ এবং উপকূলীয় টহল জাহাজ ক্রয়ের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। জানানো হয়, এইচএমএস এন্টারপ্রাইজ অধিগ্রহণ প্রক্রিয়া চলতি বছরের শেষের দিকে সম্পন্ন হতে পারে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

 

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র