জাতীয় ফিচার

বাংলাদেশের শিক্ষাপদ্ধতি অত্যন্ত ক্রটিপূর্ণ: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাংলাদেশের শিক্ষাপদ্ধতি অত্যন্ত ক্রটিপূর্ণ। গত ৫০ বছর ধরে এটি মানের দিক থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নেমেছে।

আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা এ কথা বলেন।

শিক্ষাক্রম পরিবর্তনের বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটি পরিবর্তনশীল জায়গায় আমরা আছি। একদিকে যাচ্ছিলাম, সেদিকে গেলে আর ফেরত আসা যেত না বলেই পেছনের দিকে গেছি। পেছন থেকে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, উচ্চতর গণিত কিংবা বিজ্ঞানের উচ্চতর কিছু বিষয় নবম শ্রেণি থেকে শুরু করতেই পেছনের দিকে যেতে হচ্ছে বলে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, কেউ যদি নবম শ্রেণি থেকেই উচ্চতর গণিত নিতে চায়, সেখান থেকে যদি না নেয়, তাহলে পরে উচ্চমাধ্যমিকে গেলে কঠিন হয়ে যায়।

উপদেষ্টা বলেন, এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্ব এগিয়ে যাচ্ছে। এটিকে প্রাথমিক পর্যায়ে কিছুটা ধারণা দিতে হবে। স্কুল-কলেজের শিক্ষাক্রম আরও আধুনিক করতে চেষ্টা করবে সরকার। বিশেষ করে আইটি সেক্টরে। এখানে যেহেতু আমরা পেছনে পড়ে গেছি সেখান থেকে আবার শুরু করতে হচ্ছে। শিক্ষাক্রমকে আধুনিক না করলে অর্থবহ হবে না।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র