জাতীয়

বাংলাদেশী ছেলেকে বিয়ে করতে এসে বিজিবির হাতে ভারতীয় তরুণী আটক

ফেসবুকে প্রেমের সূত্র ধরে ভারতের মেঘালয় থেকে প্রেমিক আলমাস উদ্দিনকে (২৫) বিয়ে করতে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামে ছুটে এসেছেন নাইকো দাস নামের এক তরুনী।

খবর পেয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জৈন্তাপুরের গোয়াবাড়ি মুজিবনগর এলাকা থেকে ওই তরুণীকে আটক করেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের সদস্যরা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে বিএসএফের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

আটকের পর নাইকো দাস জানান, ফেসবুকে আলমাস নামের বাংলাদেশি ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আলমাসের কথামতো তাকে বিয়ে করতে তিনি নিজ দেশ ছেড়ে সিলেট চলে আসেন।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আসাদুন নবী এতথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ সংসদের ২১তম অধিবেশনের সমাপ্তি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র