জাতীয় ফিচার

সংসদের ২১তম অধিবেশনের সমাপ্তি

আগামীকাল শুরু সংসদের ২০তম অধিবেশন

জাতীয় সংসদের ২১তম নতুন বছরের প্রথম অধিবেশন দশটি বিল পাস বা আইন প্রণয়নের মাধ্যমে শেষ হয়েছে।

বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নির্দেশনা পড়ে শোনান।

এ অধিবেশনে বিএনপির পদত্যাগের ফলে শূন্য ঘোষিত ৬টি সংসদীয় আসন থেকে উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা যোগ দেন। স্পিকার সংসদে তাদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য রাখার সুযোগ দেন।

করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় শুরু হয়েছিল এ অধিবেশন। এর আগে ১৯৭১ সালে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি সংসদে শোনানো হয়।

এর আগে সংসদ নেতা শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতে জানান, এ অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সংবিধানের বিধান মোতাবেক এ সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর চিফ হুইপ আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর ২০৯ জন এমপি আলোচনা করেছেন।

৪০ ঘণ্টা ২৭ মিনিট সময় এ আলোচনা অনুষ্ঠিতহয়। এছাড়া ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এ অধিবেশন চলাকালে চলতি সংসদের সদস্য চট্টগ্রামের মোছলেম উদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেন।

আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হয়: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

1 Comment

  1. বাংলাদেশী ছেলেকে বিয়ে করতে এসে বিজিবির হাতে ভারতীয় তরুণী আটক - tathyasangjog

    February 10, 2023

    […] আরও পড়ুনঃ সংসদের ২১তম অধিবেশনের সমাপ্তি […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র