বাংলাদেশের কাছে খাদ্য-ওষুধ সহায়তা চাইল তুরস্ক
বাংলাদেশের কাছ শীতের কাপড়, ওষুধ ও শুকনো খাবার চেয়ে সহায়তার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে অবস্থিত তুরস্ক দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ সহায়তার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চলে সৃষ্ট মানবিক সংকটের প্রেক্ষাপটে দূতাবাসে ওই সংবাদ সম্মেলনে মোস্তফা ওসমান তুরান বলেন, ভূমিকম্পে ছয় হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এক ভূমিকম্পে বাংলাদেশের সহায়তা চাই আমরা। বাংলাদেশ সরকার দ্রুত সাড়া দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী শোক বার্তা পাঠিয়েছেন। জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে। বাংলাদেশের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।
তিনি বলেন, আমরা বাংলাদেশ থেকে সহায়তাসামগ্রী নিতে চাই। আমাদের শীতের কাপড়, ওষুধ, শুকনো খাবার ইত্যাদি সহায়তা দিতে পারেন। ঢাকার টার্কিশ কো–অপারেশন অ্যান্ড কো–অর্ডিনেশন এজেন্সি-টিকা অফিস এসব সহায়তা নেবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে।
আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হয়: প্রধানমন্ত্রী





