জাতীয় ফিচার

বাংলাদেশ দলের জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের ৭ উইকেটে জয়লাভের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী আয়ারল্যান্ডকে হারানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের সবাইকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টে দেশের মাটিতে চতুর্থ দিনে দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে বাংলাদেশ দলকে ১৩৮ রানের টার্গেট দিয়েছিল আয়ারল্যান্ড।

দুই দলের ওয়ানডে এবং টি২০ সিরিজের পর একমাত্র এই টেস্ট দিয়েই শেষ হচ্ছে আয়ারল্যান্ড দলের বাংলাদেশ সফর।

আরও পড়ুনঃ এই ৫ টি নিয়ম মানলে হরমোনের ভারসাম্য রক্ষা হবে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র