জাতীয় দেশ সংযোগ

বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক দেশেরপত্র’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ‘দৈনিক দেশেরপত্র’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘মানবতার কল্যাণে সত্যের প্রকাশ’ স্লোগানকে ধারণ করে পত্রিকাটি ১৫ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে মঙ্গলবার শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে নানা কর্মসূচির আয়োজন করা হয় । অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ছিল আলোচনা সভা ও দ্বিতীয় অধিবেশনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘মানবতার কল্যাণে সাংবাদিকতা’ শৗর্ষক আলোচনা সভায় দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী সভাপতিত্ব করেন । অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ হারুন-উর-রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন, বিএফইউজে এর সভাপতি ওমর ফারুক ও বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) বোর্ড চেয়ারম্যান প্রযুক্তিবিদ ড. শাহজাহান মাহমুদ প্রমুখ ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে পিনাকল মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান ও হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ইসলামবিদ্বেষ, নারীবিদ্বেষ, ধর্মব্যবসা, গুজব, ধর্মীয় উন্মাদনা এ সকল অন্যায়ের বিরুদ্ধে সত্যের মশাল হচ্ছে দেশেরপত্র।

সভাপতির বক্তব্যে দৈনিক দেশেরপত্রের সম্পাদক রূফায়দাহ পন্নী বলেন, আমরা ইসলামের কথা বলি মানেই আমরা গোড়াপন্থী, উগ্রবাদ, সাম্প্রদায়িক, মৌলবাদী এটা ধরে নেওয়া এক প্রকার যুক্তিহীন আচরণ। ইসলামের যে রূপ আমাদের সমাজে আমরা দেখতে পাই, সেটা ইসলামের আসল চেহারা নয়। আমাদের লেখাগুলো পড়লে, আমাদের কার্যক্রমকে ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করলে আমাদের সম্পর্কে ভ্রান্তি কেটে যাবে বলে আশ্বস্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি গিটারিস্ট এনামুল কবীর, অধ্যাপক ড. নাজমুল আহসান কালিম উল্লাহ, একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মসিহ উদ্দিন শাকের, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ও যুগবার্তার হেড অব নিউজ রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গীতিকার আলী আশরাফ আখন্দ, বিশিষ্ট কবি, গল্পকার ও গীতিকার মাহমুদুল হাসান নিজামী, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, কালিয়াকৈর প্রোসক্লাবের সভাপতি আউয়ুব রানা প্রমুখ।

আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীবৃন্দ গান ও আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও বিশিষ্ট সংগীত শিল্পী মেহেরুন আশরাফসহ দেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন অনুষ্ঠানে। অনুষ্ঠানের শেষাংশে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে শহীদুল ইসলামের রচনা ও নাট্য নির্দেশনায় পরিবেশিত হয় নাটিকা ‘কানের দুল’।

 

আরও পড়ুনঃ “আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র উপভোগ করছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র