জাতীয় ফিচার

বরিশালে ডেঙ্গুর প্রকোপ: একদিনে তিনজনের মৃত্যু, ১২৪ জন হাসপাতালে

বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে এক কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে ডেঙ্গুতে মোট সাতজনের প্রাণহানি ঘটল। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুঠিয়া কাঠি গ্রামের ইসরাত জাহান (২০), বরগুনার বালিয়াতলী ইউনিয়নের চারপাড়া গ্রামের চাঁন মিয়া (৭৫) এবং বরগুনা সদরের থানা পাড়ার ঘোসাই দাস (৮৫)। তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১২৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে ছয় জেলার সরকারি হাসপাতালে ৩২৪ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে বরিশালে ১০০, বরগুনায় ১৯৩, পটুয়াখালীতে ১৮, পিরোজপুরে ৭ এবং ঝালকাঠিতে ৬ জন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে ১২ জুন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২,৪৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২,১৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বরগুনা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত (১,৩৫৪) এবং মৃত্যুর (৫ জন) ঘটনা ঘটেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। তিনি জনগণকে মশারি ব্যবহার, পানি জমতে না দেওয়া এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র