“বঙ্গবন্ধুর খুনীদের কোন দেশই কোনরকম আইনের অজুহাতে আশ্রয় দিতে পারে না”
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা স্বঘোষিত ও মৃত্যুদন্ডপ্রাপ্ত। এরকম ঘৃণ্য খুনীদেরকে কোন দেশই কোনরকম আইনের অজুহাতে আশ্রয় দিতে পারে না।
ড. আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার বিকালে রাজধানীর দিলকুশায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) মিলনায়তনে সংস্থার উদোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ৫ জন খুনী এখনো বিভিন্ন দেশে পালিয়ে আছে, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যেসব দেশে খুনীরা আশ্রয় নিয়েছে, সেসব দেশ তাদের প্রচলিত আইনের অজুহাতে ফেরত দিচ্ছে না। কিন্তু এটি হতে পারে না
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকার সার, সেচ, বীজসহ কৃষি উপকরণের যেমন দাম কমিয়েছে, তেমনি বিতরণে সুশাসন প্রতিষ্ঠা করেছে। কৃষিতে সুশাসন প্রতিষ্ঠা ও বরাদ্দ বেশি দেওয়ার ফলেই উৎপাদনে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে।
মন্ত্রী আরো বলেন, এর ফলে গত ১৫ বছরে কৃষি উপকরণের দাম বাড়ে নি, কোন রকম সংকটও হয় নি। অন্যদিকে, বিএনপির আমলে কৃষি উপকরণের চরম সংকট ছিল। অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে চার-পাঁচ হাজার টাকা দিয়েও এক বস্তা সার পাওয়া যেতো না, সারের জন্য কৃষককে জীবন পর্যন্ত দিতে হয়েছিল।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন





