“বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন; এই সিনেমায় চিত্রায়িত হয়েছে”
‘মুজিব: একটি জাতির রূপকার’ নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন সেটি এই সিনেমায় চিত্রায়িত হয়েছে।
আজ রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বায়োপিকের ট্রেলার প্রদর্শনকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সব অভিনেতা অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছেন। আরেফিন শুভ, তিশা অসাধারণ অভিনয় করেছেন।
তিনি বলেন, সিনেমাটি বাস্তব ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ১৫ আগস্টের ঘটনা দিয়ে সিনামা শেষ হয়েছে। খুনিরা ১০ বছরের রাসেলকে কীভাবে হত্যা করলো সেটি দেখা খুবই কষ্টকর।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বিষয়ে তথ্য প্রকাশ করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন। আগামী ১৩ অক্টোবর মুক্তি পাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এক ফেসবুক স্ট্যাটাসে জানানো হয়, আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।





