অন্যান্য বিশ্ব সংযোগ

ফিলিপাইনে একটি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলায় নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির জিমনেসিয়ামে বোমা হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার সকালে ক্যাথলিক গণসেবার সময় মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির একটি জিমনেসিয়ামে বিস্ফোরণটি ঘটে।

এ বিষয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র হামলার নিন্দা জানিয়ে বলেছেন, তিনি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

মার্কোস বলেন, বিদেশি সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত বুদ্ধিহীন ও সবচেয়ে জঘন্য কর্মকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাই। নিরপরাধীদের বিরুদ্ধে সহিংসতাকারী চরমপনন্থিরা সবসময় আমাদের সমাজের শত্রু হিসাবে বিবেচিত হবে।

মিন্দানাওয়ের লানাও দেল সুর প্রদেশের গভর্নর মামিনতাল আলন্তো আদিয়ং জুনিয়র ধ্বংসাত্মক বোমা হামলার নিন্দা করেছেন।

আরও পড়ুনঃ নাসুমকে চড় মেরেছেন হাথুরুসিংহে, বিসিবিকে লিগ্যাল নোটিশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা