জাতীয় ফিচার রাজনীতি

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর, ৩ বছরের মধ্যে উপজেলায় ডায়ালাইসিস সেন্টার

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং সরকারি হাসপাতালের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারি হাসপাতালে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়া সহজেই চিকিৎসা পায় এবং গ্রামের মানুষকে যেন চিকিৎসার জন্য অন্য কোথাও ছুটতে না হয়।

​আজ বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সশরীরে পরিদর্শন ও বৈঠক। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

​বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বর্তমান সরকারের বিগত ৫ মাসের স্বাস্থ্যখাতের অগ্রগতি ও অর্জন সম্পর্কে খোঁজ নেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত চিত্র তুলে ধরেন। কর্মকর্তারা জানান, বিগত সরকারের আমলে দেশের স্বাস্থ্যখাত একেবারে খাদের কিনারে গিয়ে ঠেকেছিল, যার ফলে প্রান্তিক মানুষের চিকিৎসা প্রাপ্তি অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। বর্তমান সরকার সেই সংকট কাটিয়ে উঠতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উপজেলা পর্যায়ে চিকিৎসকদের অবহেলা এবং রোগীদের অসন্তোষের বিষয়টি নিয়ে বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, চিকিৎসকদের দায়িত্বে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে হলেও গ্রামের মানুষের জন্য পর্যাপ্ত ওষুধ ও সন্তোষজনক চিকিৎসা নিশ্চিত করতে হবে। চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

​কিডনি রোগীদের জন্য মেগা পরিকল্পনা:

কিডনি রোগীদের ভোগান্তি লাঘবে প্রধানমন্ত্রী একটি বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানান, জেলা পর্যায়ে বিদ্যমান ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলোকে ৫০ শয্যায় সম্প্রসারিত করা হবে। এছাড়া, আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এজন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি এবং লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

​উপজেলা হাসপাতালের শয্যা বৃদ্ধি:

প্রান্তিক মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। বৈঠকে এই উন্নয়ন কাজের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা শয্যা বৃদ্ধির নকশাসহ বিভিন্ন কারিগরি দিক প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

​গুরুত্বপূর্ণ এই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ঢাকার শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর পরিচালকরা উপস্থিত ছিলেন।

F Rimon

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র