জাতীয় ফিচার

প্রবাসীদের রেমিট্যান্সে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছাড়া অভ্যুত্থান-পরবর্তী সরকারের টিকে থাকা কঠিন হতো।

তিনি জোর দিয়ে বলেন, প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ভর করেই দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে এগোচ্ছে।

ইতালি সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাঙালিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তার সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।

ড. ইউনূস বলেন, পূর্ববর্তী স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে পালিয়েছিল। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণেই এখন সেই ভঙ্গুর অর্থনীতি পুনরুজ্জীবনের সুযোগ পাচ্ছে।

প্রবাসী বাঙালিরা সরকার প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ইতালিতে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা ইতালিতে অভিবাসন-সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ড. ইউনূসের কাছে সহায়তা চান।

প্রধান উপদেষ্টা প্রবাসীদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং জানান, ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের অভিবাসন সমস্যা সমাধানে ইতালি সরকারের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র