জাতীয়

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

দীর্ঘ অসুস্থতার পর ৭৯ বছর বয়সে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ।

আজ রোববার পাকিস্তান সেনাবাহিনী এ কথা জানায়।

সেনাবাহিনীর মিডিয়া উইং এর সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, জ্যেষ্ঠ সামরিক প্রধানরা জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করে বলেছেন, ‘আল্লাহ মরহুমের রুহের মাগফিরাত দান করুন এবং শোকাহত পরিবারকে শক্তি দিন।’

একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, পারভেজ মোশাররফ রোববার সকালে দুবাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে- প্রয়াত জেনারেল আজ সকালে দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি আর নেই।’

১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করার চেষ্টা করার পর এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মোশাররফ ক্ষমতা দখল করেন।

আরও পড়ুনঃ “উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মিথ্যাচার করেছেন”

রিপোর্টার

About Author

11 Comments

  1. "সরকারের উন্নয়নের জোয়ারে বিএনপির আন্দোলন তলিয়ে যাচ্ছে" - tathyasangjog

    February 5, 2023

    […] আরও পড়ুনঃ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভে… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র