বাংলাদেশ থেকে এ বছরই রাশিয়ায় আলু রপ্তানি শুরু হবে : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, রাশিয়া নিষেধাজ্ঞা দেয়ার আগে দেশ থেকে অনেক আলু রপ্তানি হতো। সম্প্রতি নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পুনরায় আলু রপ্তানির উদ্যোগ নেয়া হয়েছে।
আজ রোববার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কি- এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
আলুতে ব্রাউনরট রোগ শনাক্ত হওয়ায় ২০১৪ সাল থেকে বাংলাদেশ থেকে আলু রপ্তানিতে রাশিয়া নিষেধাজ্ঞা আরোপ করে। আলুকে ব্যাকটেরিয়ামুক্ত ও নিরাপদ করতে বাংলাদেশ সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করায় ২০২২ সালের মার্চে রাশিয়া এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
আলু ছাড়াও বাংলাদেশ থেকে আম, ফুলকপি, বাঁধাকপি নিতে চায় রাশিয়া। সাক্ষাৎকালে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কি বলেন, বাংলাদেশের আম ও ফুলকপি অত্যন্ত সুস্বাদু ও উন্নত মানের। রাশিয়াতে এগুলো রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। আম ও ফুলকপি দ্রুত রাশিয়ায় নিতে চাই। সাক্ষাৎকালে রাশিয়া থেকে ডিএপি ও পটাশিয়াম সার আনতে ‘সমঝোতা স্মারক’ (এমওইউ) স্বাক্ষরের বিষয় নিয়েও আলোচনা হয়।
কৃষিমন্ত্রী বলেন, রাশিয়া থেকে আমরা পটাশিয়াম আমদানি করে থাকি। এ ব্যাপারে দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক বিদ্যমান রয়েছে, এটিকে নবায়ন করা হবে। একই সঙ্গে রাশিয়া থেকে আমরা ডিএপি সার আনতে চাই। এ বিষয়েও শিগগির একটি ‘সমঝোতা স্মারক’ (এমওইউ) স্বাক্ষর হবে।
নির্বাচনে ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলেছেন কিনা- এমন এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ভোটাররা নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলেননি। উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে, এটিই স্বাভাবিক। জাতীয় সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখনও ভোটারের ব্যাপক আগ্রহ ও উপস্থিতি রয়েছে।
আরও পড়ুনঃ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন






৫টি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী - tathyasangjog
February 5, 2023[…] […]
ট্যাক্স ও ভ্যাট দেয়ায় উৎসাহিত করলেন বাণিজ্যমন্ত্রী - tathyasangjog
February 5, 2023[…] […]
নিপাহ ভাইরাসের ঝুঁকিতে দেশের সব জেলা - tathyasangjog
February 5, 2023[…] […]
অস্ট্রিয়া-সুইজারল্যান্ডে তুষারধস; নিহত ১০ - tathyasangjog
February 5, 2023[…] আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে এ বছরই রাশিয়ায় আলু রপ্ত… […]
২০২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭.১০ শতাংশে পৌঁছেছে - tathyasangjog
February 5, 2023[…] […]
চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন মারা গেছেন - tathyasangjog
February 5, 2023[…] […]
"নিরাপদ খাদ্য নিশ্চিতে জাইকার ভূমিকা গুরুত্বপূর্ণ" - tathyasangjog
February 5, 2023[…] […]
‘খালেদা জিয়া রাজনীতি করবেন না’ এমন মুচলেকা ছিল না: আইনমন্ত্রী - tathyasangjog
February 5, 2023[…] […]
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - tathyasangjog
February 5, 2023[…] […]
তিন ফসলী জমিতে উন্নয়ন প্রকল্প না করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী - tathyasangjog
February 5, 2023[…] […]